কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় ওষুধ কারখানায় হামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৪:৩৯ এএম

গাজীপুরের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি ওষুধ কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযাগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার মোক্তার ইউনিয়নের একুতা গ্রামের ‘ব্লেস ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ ওষুধ কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের বাধা দিলে কারখানার মালিকের স্ত্রী ময়না বেগমকে শারীরিক নির্যাতনসহ শ্লীলতাহানি করা হয়। স্থানীয়রা ময়না বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে কারখানার মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, এলাকার কিছু সন্ত্রাসী ওই কারখানার মালিকের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তারা কারখানার মালিকসহ তার পরিবারের লোকদের হুমকি দেয়। এদিন সকালে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় জোরপূর্বক ঢুকে ওষুধ তৈরির মেশিনপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে কারখানার মালিকের স্ত্রী ময়না বেগম শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানির শিকার হন।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই শুক্কুর জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত