নিখোঁজের জিডি হলে জানাতে হবে সিটিটিসিকে

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৪:৫৩ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাড়ি থেকে কোনো কিশোর বা যুবক নিখোঁজ হওয়ার পর তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) অবহিত করতে হবে।’ গতকাল বুধবার ডিএমপির সদর দপ্তরে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন তিনি।

বৈঠক সূত্র জানায়, ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে। ১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাসা হতে নিখোঁজ হয়েছে বলে তথ্য পেলে, কিংবা থানায় জিডি হলে সিটিটিসিকে জানাতে হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এএফএম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত