ব্যবসায়ে অধিক মুনাফা হবে কন্যার, সপ্তাহটা সাবধানে থাকবেন কুম্ভ

আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৯:২২ এএম

মেষ : এবার আপনার দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝির অবসান হবে। স্ত্রীর কোনো নিকটাত্মীয় এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবে।

বৃষ : সকাল সকাল বাক্স-পেঁটরা গুছিয়ে ছেলেমেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি রওনা হতে পারেন। স্থলের চেয়ে নৌপথে ভ্রমণ আনন্দদায়ক হবে।

মিথুন : এ সপ্তাহটা খুবই ভালো। যে কাজেই হাত দেবেন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। খুশির ঝলকানির মতো আর্থিকভাবে লাভবান হবেন।

কর্কট : এ সপ্তাহটা একটু কণ্টকময়। হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে ঋণগ্রস্ত হবেন। সুস্থ থাকলে ঋণের বোঝা বইতে হবে না।

সিংহ : অবিশ্বাস্য হলেও সত্য, বিপরীত দলের শারীরিক নির্যাতন অলৌকিকভাবে আপনার ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে। এতে রাজনৈতিক দলে পদ পাওয়ার সম্ভাবনা থাকবে।

কন্যা : প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। প্রেমিকা আগের চেয়েও আরও মোহনীয়রূপে ধরা দেবে। ব্যবসায়ে অধিক মুনাফা হবে।

তুলা : প্রেমের ক্ষেত্রে বিরক্তিকর তৃতীয়পক্ষ অর্থাৎ অযাচিত রমণীটি সরে দাঁড়াবে। আপনার প্রেমিকাকে পেতে কোনো বাধা থাকবে না। আপনাদের জীবন মধুর হোক।

বৃশ্চিক : আজকাল প্রায়ই ফোনালাপ ফাঁস হচ্ছে। পরকীয়ায় না জড়ানোই ভালো। লোভ-লালসা ভুলপথে চালিত করতে পারে। সিদ্ধান্ত আপনার।

ধনু : অযথা ভুল বোঝাবুঝির কারণে ব্যবসায়ী পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। তবে আপনাদের ভুলের শেষ হবে ও ব্যবসা আবার গতি ফিরে পাবে।

মকর : যুবক ভাইরা একটু সাবধানতা অবলম্বন করবেন। জায়গাজমি বা নারীঘটিত কোনো ঝামেলায় জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।

কুম্ভ : স্বামী-স্ত্রী বা হবু স্ত্রী, এ সপ্তাহে কোনো প্রকার অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না। স্বাভাবিক নিয়মে প্রাকৃতিকরূপে মিলনে অংশ নিন। এ সপ্তাহটা সাবধানে থাকবেন।

মীন : আর দুশ্চিন্তা নেই। প্রবাসী আত্মীয় আপনার ও তার নিজের জন্য ফ্ল্যাট বানানোর টাকা পাঠাবেন। চিটিংবাজের হাতে পড়তে পারেন। তাই সাবধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত