মৌলভীবাজারের কমলগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার দুপুরে পুলিশের সহযোগিতায় উপজেলার ভানুগাছ বাজার, মাধবপুর সড়ক ও শ্রীমঙ্গল সড়কসহ বিভিন্ন স্থানে তদারকি অভিযানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান ফার্মেসিসহ বিভিন্ন দোকানে অভিযান চলে।
এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার ভাই বেকারি এন্ড কনফেকশনারিকে ৫ হাজার টাকা, ফাস্ট টাইম ব্রেড এন্ড বিস্কুটের দোকানকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল সড়কের এনি স্টোরকে ৫০০ টাকা মিলিয়ে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এছাড়াও পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব বজায় মেনে চলার জন্য এবং মাসবকবিহিন ক্রেতার কাছে পণ্য বিক্রি না করতে অনুরোধ জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক আল আমীন এ তদারকি অভিযান, জরিমানা ও সচেতনাতামূলক প্রচারণার সত্যতা নিশ্চিত করেন।
