চট্টগ্রাম আ.লীগের সভা

গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ তারেকের শাস্তি দাবি

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:৩৭ এএম

একুশে আগস্ট গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘এই রায়ে বিএনপির মির্জা ফখরুলের খুশি হওয়ার কথা নয়। কিন্তু সমগ্র জাতিও সন্তুষ্ট নয়। কারণ গ্রেনেড হামলার প্ল্যানার ও মাস্টারমাইন্ড তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি। তাই রাষ্ট্রপক্ষের উচিত, উচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করে মাস্টারমাইন্ড তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির রায় নিশ্চিত করা। এটা না হলে জাতি পাপমুক্ত হবে না।’

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত