চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ডিবিসি নিউজ চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ মাসুদুল হককে হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
×
