তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে চিত্রনায়িকা পরীমণি

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:৩৯ এএম

রাজধানীর বনানী থানার মাদক আইনের মামলায় এক দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে গতকাল শনিবার আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। কিন্তু পরীমণির আইনজীবীরা জামিনের কোনো আবেদন করেননি। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তৃতীয় দফা রিমান্ড শেষে জামিন আবেদন না করায় আদালতেই আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন পরীমনি। তিনি বলেছেন, “আপনারা জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি।’

এদিকে পরীমণির মুক্তি ও ন্যায়বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন চলচ্চিত্র, টিভি নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘জাস্টিস ফর পরীমণি’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত