রাজধানীতে মাদক বিক্রি-সেবনের দায়ে গ্রেপ্তার ৭১

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২:৪১ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৯৬ গ্রাম ২৫০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৩০০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৩৫৭৭ পিস ইয়াবা ও ২২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত