দেলদুয়ারে স্ত্রী হত্যার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০১:২৪ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি আলফাজ মিয়ার (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার এলাসিন তার নিজ বাড়ির আঙিনা থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা-পুলিশ।

নিহত আলফাজ মিয়া এলাসি ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২০ আগস্ট উপজেলার আগ এলাসিন এলাকার আলফাজ মিয়ার স্ত্রী বানু বেগমের লাশ পাওয়া যায় আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুরে। এ ঘটনার প্রধান আসামি ছিলেন স্বামী আলফাজ মিয়া।

সোমবার তিন দিন পর আলফাজের বাড়ির পাশের আঙিনায় একটি গাছের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটা আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝতে পারবো হত্যা না আত্মহত্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত