তিতাস গ্যাস

৩০ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:১৫ এএম

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে ১০ কর্মকর্তাকে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ২০ জনকে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত