চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৫ শতাংশ।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২০২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১৬ জন।
গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের পাঁচজন শহরের, অপর পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এর আগের দিন ২১৯ জনের করোনা শনাক্ত হয়। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।
সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৭ হাজার ৬৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ১৯৩ জন।
