পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়ালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০২:৫৪ পিএম

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সায়িদ অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে সোমবার এ কথা বলা হয়েছে। খবর: বাসস।

পার্লামেন্ট স্থগিত করার একমাস পর মেয়াদ বাড়ানোর এ ঘোষণা আসলো। বিরোধীরা পার্লামেন্ট স্থগিতকে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেছিল।

এদিকে প্রেসিডেন্ট দেশের আইনপ্রণেতাদের দায়মুক্তি তুলে নেওয়ার মেয়াদও বাড়িয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডিক্রিবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিত এবং আইনপ্রণেতাদের দায়মুক্তি প্রত্যাহারের মেয়াদ বাড়িয়েছেন।

এতে বিস্তারিত উল্লেখ না করে বলা হয়, প্রেসিডেন্ট আগামী কয়েকদিনের মধ্যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে উত্তর আফ্রিকার দেশটিতে সায়িদ গত ২৫ জুলাই নির্বাচিত পার্লামেন্ট একমাসের জন্য স্থগিত করেন।

যদিও তিনি দেশকে সংকট থেকে বাঁচাতে ওই সময় প্রয়োজনীয় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

পার্লামেন্ট ও সরকারে প্রেসিডেন্টের এ হস্তক্ষেপ দেশটির বিচারকসহ বিরোধী বিশেষ করে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ইন্নাহদা পার্টি তীব্র নিন্দা জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত