ক্যাম্প থেকে পালিয়ে লেবু বাগানে কাজ করছিল ৭৪ রোহিঙ্গা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:২১ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৭৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে এ এলাকার লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

বোয়ালখালী উপজেলার মধ্যম করলডেঙ্গার কালন্দর শাহ মাজারের কাছের একটি বসতি থেকে মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার এসআই সুমন কান্তি দে সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তার রোহিঙ্গারা বিভিন্ন সময়ে উখিয়া, টেকনাফসহ অন্যান্য ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে চলে আসে। এখানে তারা করলডেঙ্গা পাহাড়ে বিভিন্ন লেবু বাগানে শ্রমিকের কাজ করতেন।

ওই এলাকায় ঘর বানিয়ে বসবাস করছিলেন রোহিঙ্গারা। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে গত ২৬ জুন রাতে করলডেঙ্গা এলাকার অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত