মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৭:৫৬ পিএম

মুন্সিগঞ্জ জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

বুধবার দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আব্দুল হাইকে আহ্বায়ক এবং মো. কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে এ  কমিটি গঠন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত