ইবিতে অনলাইনে মাস্টার্স ২য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১:৩৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অনলাইনে মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ৩ ঘণ্টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মিন্নাত আলী জানান, বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও বিধি মেনে এ পরীক্ষা সম্পন্ন হলো। ২৫ শিক্ষার্থী ভার্চুয়াল এই পরীক্ষায় অংশ নেন বলেও তিনি নিশ্চিত করেন।

অনলাইন লিখিত পরীক্ষা শেষে বেলা ৩টা থেকে একই পদ্ধতিতে শুরু হওয়া মৌখিক পরীক্ষাতেও অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৌখিক পরীক্ষা চলছিল বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. আমানুর রহমান। তবে বিদ্যমান পরিস্থিতিতে এই অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত