জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শহীদ মিনারে ক্লাস নেওয়ার ঘোষণা শিক্ষকের

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১:৩৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতিবাদী ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তিনি ক্লাস নেবেন বলে জানিয়েছেন।

অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘দীর্ঘদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুরো শিক্ষাব্যবস্থা পাল্টে গেছে। আমরা প্রতিবাদের জায়গা থেকে প্রতীকী ক্লাস নিচ্ছি; যাতে করে সরকার খুব দ্রুত সশরীরে উপস্থিতির মাধ্যমে পাঠদান চালু করে, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত