কিশোরগঞ্জে কুখ্যাত হাছু ডাকাতকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০৪:১৪ পিএম

কিশোরগঞ্জ সদর উপজেলার দনাইল এলাকায় আবু হানিফ ওরফে হাছু ডাকাতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের শ্যামনগর দনাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আবু হানিফ হাছু কিশোরগঞ্জ পৌরসভার হারুয়া এলাকার বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, আবু হানিফ হাছু ডাকাত জমি থেকে আখ আনতে শুক্রবার ভোরে নিজ বাসা কিশোরগঞ্জ পৌর এলাকা হারুয়া থেকে শ্যামনগর দনাইল এলাকার উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে দুর্বৃত্তরা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাছুকে গুরুতর আহত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে হাছুর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধশতাধিক ডাকাতি, খুন, চাঁদাবাজি ও ধর্ষণসহ বিভিন্ন মামলা বিচারাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত