মানিকগঞ্জে সমাবেশ

টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১২:৩৮ এএম

শিক্ষার্থীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিত করে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে ছাত্র ইউনিয়নের সমাবেশ হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রূপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয় শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ সমাবেশ হয়।

ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের স্কুলবিষয়ক সম্পাদক পারভেজ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্র এম আর লিটন, রুমা আক্তার, জাহিদুল ইসলাম, প্রত্যয় নাফাক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত