১৯৮৭ সালে থিয়েটার প্রযোজিত ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটক দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেই সময়ের একটি দুর্লভ আলোকচিত্র সোমবার ফেসবুকে প্রকাশ করেছেন সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক এদিন সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ১৯৮৭ সালে সৈয়দ শামসুল হকের লেখা ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটকটি দেখতে মহিলা সমিতি মিলনায়তনে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ নাটকটি ‘থিয়েটার’ প্রযোজনা করেছিল। সেদিন আমিও সেখানে ছিলাম।
ফেসবুকে আলোকচিত্রটি প্রকাশ করে আনোয়ারা সৈয়দ হক বলেন, নাটকটির নির্দেশনা দিয়েছিলেন তারিক আনাম খান। ছবিতে শেখ হাসিনার সঙ্গে সৈয়দ হক, তারিক আনাম খান, আবদুল্লাহ আল মামুন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, শান্তা ইসলামসহ আরও অনেকে।

