ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:৩২ এএম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া পুটিয়া গ্রামে এক ব্যক্তির হত্যাকান্ডকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২৯ জুলাই উপজেলার পুটিয়া গ্রামে মসজিদে নামাজ পড়ার সময় ইকামাত দেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। এরই জের ধরে পরদিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোদাচ্ছের হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। নিজেদের লোক মারা যাওয়ায় গ্রামের মিলন, বিপুল ও তাদের সহযোগীরা প্রতিপক্ষের ঘরবাড়িতে লুটপাট ও ভাঙচুর চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত গ্রামের অন্তত ৭০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে মিলন হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তারা নিজেরাই নিজেদের বাসার মালামাল সরিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত