ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে অন্যান্য সংস্থার তদন্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এ কথা জানান। তিনি জানান, এ নিয়ে কাজ চলছে। তবে এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত নেওয়ার মতো অগ্রগতি হয়নি। এরই মধ্যে তথ্য-উপাত্ত চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে অনুসন্ধান টিম। দুদক সচিব জানান, ইভ্যালি নিয়ে শুধু আমরা কাজ করি না। অন্যান্য সংস্থাও কাজ করছে। এ ক্ষেত্রে অন্য সংস্থাগুলোর তদন্তের অগ্রগতি কিংবা যে পদক্ষেপ নেবে, সেগুলোও আমরা অনুসন্ধানে স্বার্থে আমলে নেব।
×
