অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সওজের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন।
মামলার আসামিরা হচ্ছেন শাহানা পারভীন (৫২), তার স্বামী জুনাইদ আহসান শিবিব (৬২), প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, টেকনিক্যাল সার্ভিসেস উইং, এলেনবাড়ী, তেজগাঁও, ঢাকা (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
