আনোয়ার হুসাইন জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৪ এএম

মোঃ আনোয়ার হুসাইন সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। চাকরিকালে তিনি শাখা পর্যায় ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন। ১৯৬৪ সালে বরিশাল জেলার মুলাদী উপজেলার চর ডুমুরতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত