জনদৃষ্টি সরাতে নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিতর্ক করছে সরকার: এমরান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৩১ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত সরকার জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে ব্যস্ত। এ জন্য তারা মীমাংসিত ও নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিতর্ক সৃষ্টি করছে।

তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নাই। তাদের দুর্নীতি, দুঃশাসন, নিপীড়নে মানুষ অতিষ্ঠ।

এমরান সালেহ বলেন, মন্ত্রীরা শহীদ জিয়ার লাশ, মাজার ও মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে মিথ্যাচারের কমপিটিশন শুরু করেছে। আসলে তাদের কোনো রাজনীতি নাই।

রবিবার হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এমরান সালেহ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এবার এমন আন্দোলন হবে, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে।

স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জনিয়ে পাড়া, মহল্লা, গ্রামে শক্তিশালী সংগঠন গড়ে তোলার এবং আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এমরান সালেহ।

হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আরফান আলী, আবদুল হামিদ,আলী আশরাফ, আবদুল আজিজ খান, মিজানুর রহমান, ক্বারী নাসির উদ্দীন, ইসহাক আলী মাস্টার, বোরহান উদ্দিন ঢালি,রফিকুল ইসলাম,আবদুস সাত্তার,যুবদল নেতা আবদুল মালেক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ উত্তর জেলার সহ-সভাপতি শামসুল হক, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক কৃষক আবদুস সাত্তার, সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক মইন উদ্দিন বাবুল, শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি, মৎসজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, তাঁতি দল নেতা আবদুল লতিফ, আবদুল জলিল, আকিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব আলিমুজ্জামান আলিম, পৌর সদস্য সচিব আসাদুজ্জামান সুজন।

স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠান শেষে এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাটের করোনা রোগীদের জন্য অক্সিজেন ও ওষুধ বিতরণ করেন।

এমরান সালেহ প্রিন্স পূর্ব মোজাখালীতে হালুয়াঘাট সদর ইউনিয়ন শ্রমিক দল নেতা মরহুম আমির হামজার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত