কল্যাণপুরে হাসপাতালের ১১তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৫ পিএম

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের ১১তলা থেকে পড়ে রিয়াজ উদ্দিন (৪৩) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতালের ১১ তলার জানালা থেকে নিচে পড়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষর কাছ থেকে খবর পেয়ে মিরপুর থানার পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার তার ময়নাতদন্ত করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকতেন। তার আত্মীয়-স্বজন জানিয়েছেন, দীর্ঘাদিন ধরে গ্যাস্টিক-আলসার ও পাইলসের সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে তার নিউরোলোজিক্যাল সমস্যাও ছিল। দুদিন আগে তার প্রচণ্ড ব্যথা শুরু হয়, ব্যথার কারণে আজ তাকে ইবনে সিনা হাসপাতালে আনা হয়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৯টা ৪৭ মিনিটে তিনি ১১ তলায় ওঠেন। এরপর জানালার গ্রিলের পাশে একটি পানির বোতল ও কাগজ রাখা দেখা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত