কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ২০০ দোকান পুড়ে ছাই

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ এএম

ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ নুর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, রবিবার রাত ১১.৩০ মিনিটে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ খবর অনুয়ায়ী, রাত ১২.১৬ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত