হাতিয়ার উপকূলে মেঘনায় মাছ ধরার দুই ট্রলার ডুবি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ এএম

হাতিয়ার উপকূলের মেঘনায় আচমকা প্রচণ্ড ঝোড়ো হাওয়া, ঢেউ ও স্রোতে উল্টে গিয়ে ২২ জেলেসহ দুটি  ইলিশ মাছ ধরার ট্রলার ডুবে যায়।

রবিবার রাত নয়টায় দুটি পৃথক স্থানে ট্রলার ডুবির ঘটনা ঘটে। রাতভর তৎপরতা চালিয়ে ২২ জেলেকে উদ্ধার করা গেলেও জালসহ ট্রলারগুলো উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার তৎপরতা চলছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ট্রলার মালিকরা।

সূত্রগুলো জানায়, তমরদ্ধি ঘাটের আলমগীর মাঝির ট্রলার ১৫ জেলেসহ বুড়ির দোনা ঘাটের দক্ষিণে এবং ৭ জেলেসহ একই ঘাটের সারোয়ার মাঝির ট্রলার  সূর্যমুখী ঘাটের দক্ষিণে মেঘনায় ডুবে যায়।

এর আগে ট্রলারগুলো তমরদ্ধি ঘাট থেকে ওই এলাকাগুলোতে ইলিশ মাছ ধরতে যায়।

উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল করিম রতন বলেন, রবিবার রাত থেকেই উদ্ধার তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত