গাদ্দাফির ছেলেকে মুক্তি দিয়েছে ত্রিপোলি সরকার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ এএম

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন।

দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি’কে এ খবর নিশ্চিত করেছে।

তবে সাদি গাদ্দাফি এখনো দেশে আছেন কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিনি ইতোমধ্যে তুরস্ক যাত্রা করেছেন।

প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই সাদি গাদ্দাফিকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে সাদি গাদ্দাফি (৪৭) তার জমকালো লাইফ স্টাইলের জন্য বিখ্যাত ছিলেন। তাকে ত্রিপোলির কারাগারে বন্দী রাখা হয়।

আরও পড়ুন...  যুদ্ধে ভাতিজা, মুখপাত্রকে হারিয়ে আলোচনায় রাজি মাসুদ

মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান। পরে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে ন্যাটোর বিমান হামলার সহায়তায় তাকে হত্যা করে বিরোধীরা।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্কাইব করতে লিঙ্কে ক্লিক করুন...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত