ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯ পিএম

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত ১ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা যান।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন এবং নেত্রকোনা জেলার একজন রয়েছেন। 

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।

গত আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন- ময়মনসিংহ সদরের মোমেনা খাতুন (৯৫)।

এছাড়াও ময়মনসিংহ সদরের হোসনে আরা (৫৯), চম্পা (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাইদুল ইসলাম (৪৫), এবং নেত্রকোনা পূর্বধলা উপজেলার সেতু (২৪) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৯ জন।

আরও পড়ুন...রংপুরে তিস্তায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

                 আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্কাইব করতে লিঙ্কে ক্লিক করুন...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত