১০৭ জন কর্মকর্তার ওয়্যারহাউজ ইন্সপেক্টর পদে পদোন্নতি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১ এএম

ওয়্যারহাউজ ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১০৭ জন স্টেশন অফিসার ও সমমান পদের কর্মকর্তা। গতকাল সোমবার সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ঢাকায় কর্মরতদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান।

র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এসএম জুলফিকার রহমান, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মো. আনোয়ারুল ইসলাম। এ সময় অধিদপ্তরের উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত