চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।
হাসপাতালের পরিচালক ক্যাপ্টেন (অব.) ডা. খায়েরউদ্দিন বরকতের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফরীন আহমদ হাসনাইন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. এফএম আওরঙ্গজেব, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন, কার্ডিওলজি বিভাগের ডা. আফতার-ই-দ্বীন চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. রওশন আক্তার, এনেসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুর আলম, আবাসিক সার্জন ডা. এসএম বকতিয়ার শহীদ, আবাসিক চিকিৎসক ডা. অর্পণ দেবনাথ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।
