সারা দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য ‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ চালুর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত ‘গন্ধবপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, ‘উপকূলীয় অঞ্চলে পানির স্বল্পতা রয়েছে। কারণ, সেখানে লবণাক্ত পানিসহ অসংখ্য সমস্যা রয়েছে। শুষ্ক মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে পানির স্বল্পতা দেখা যায়। সেজন্য নিরাপদ পানি সরবরাহের জন্য সারা দেশে ‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ তৈরির চেষ্টা করছি, এটি নিয়ে আমরা কাজ করছি।’
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
