আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ভাই রহুল্লাহ সালেহ তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। পানশিরে সংঘর্ষে রহুল্লাহকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। হত্যার আগে তাকে নির্যাতন করা হয়।
রহুল্লাহ সালেহর হত্যা নিয়ে এখনো তালেবান ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।
তালেবান কাবুল দখলের পর পানশিরে প্রতিরোধ বাহিনী গড়ে তোলা হয়েছে। ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট নামের এ বাহিনীর নেতৃত্বে রয়েছেন আহমদ মাসুদ। সম্প্রতি তালেবান দাবি করেছে, প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রবল লড়াইয়ের মধ্য দিয়ে পানশির উপত্যকা দখল নিতে সমর্থ হয়ে তারা। কিন্তু এমন দাবি অস্বীকার করে আসছে আহমদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট।
