বান্দরবানে যুক্ত হলো নতুন আধুনিক অ্যাম্বুলেন্স

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০১:২৫ এএম

বান্দরবানের রোগীদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে নতুন অ্যাম্বুলেন্সের। গতকাল শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে বান্দরবান স্বাস্থ্য বিভাগকে দেওয়া এ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন।

এ সময় সিভিল সার্জন ডা. অংসুই প্রু চৌধুরীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।

বান্দরবান স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানের সাত উপজেলায় সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে। আর নতুন এই আধুনিক অ্যাম্বুলেন্সটি চালু হলে রোগীরা আগের চেয়ে আরও বেশি সুযোগ-সুবিধা পাবে। নতুন এই আধুনিক অ্যাম্বুলেন্সে রোগীরা শীতাতপ যাত্রার পাশাপাশি, অক্সিজেন সেবা এবং নেবুলাইজার সাকশন মেশিনের যাবতীয় সুযোগ-সুবিধা পাবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ত্রিলোচন চাকমা, বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত