করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শিশির মনির।
শিশির মনির বলেন, ‘গত বুধবার ভেন্টিলেশনে নেওয়া হয় খন্দকার মাহবুবকে। তবে গত বৃহস্পতিবার রাতে তা খুলে ফেলা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার রাতে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুণ অর রশিদ দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত খন্দকার মাহবুব হোসেনকে গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়।
