প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাপুয়া নিউগিনি। তার জন্য ১৬ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে দেশটি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে নেতৃত্ব দেবেন আসাদ ভালা। দেশের হয়ে ৩১টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার।
ভালার সহকারী হিসেবে থাকবেন চার্লস আমিনি। ১৬ সদস্যের স্কোয়াডে নেই কোনো রিজার্ভ খেলোয়াড়। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পেসার গাউদি টোকা, কাবুয়া ভাগি-েমোরেয়া ও জ্যাক গার্ডনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে দারুণ সফলতার গল্প লিখে মূল মঞ্চে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি। নেদারল্যান্ডসের পেছনে থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে তারা।
বিশ্বকাপের সুপার ১২’র ‘বি’ গ্রুপে পাপুয়া নিউগিনির তিন প্রতিপক্ষ হলো বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমান। তারা প্রথম ম্যাচ খেলবে ১৭ অক্টোবর। পরের দুই ম্যাচ খেলবে ১৭ ও ১৯ অক্টোবর। সব ম্যাচই খেলবে ওমানে।
১৬ সদস্যের পাপুয়া নিউগিনি দল: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, নোসিনা পোকানা, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), টনি উরা, হিরি হিরি, গাউদি টোকা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরেয়া, সাইমন আতাই, জেসন কাইলা, চাদ সোপার, জ্যাক গার্ডনার।
