কুমিল্লা ট্রমা সেন্টারে আধুনিক আইসিইউ ইউনিটের উদ্বোধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪ এএম

কুমিল্লার স্পেশালাইজড অর্থোপেডিক ও জেনারেল হাসপাতাল কুমিল্লা ট্রমা সেন্ট্রারে আধুনিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউয়ে হাসপাতালটির নতুন ভবনে দশ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

এর আগে বেলা ১১টায় আইসিইউ ইউনিটের উদ্বোধন উপলক্ষে ট্রমা সেন্টারের কনফারেন্স হলে আলোচনা সভা হয়। কুমিল্লা ট্রমা সেন্টারের মেডিকেল ডিরেক্টর মো. শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি  মো. শহিদুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত