নবাবগঞ্জে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৩ পিএম

টানা কয়েক দিনের বৃষ্টির ফলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম এলাকার জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়া ইউনিয়নের প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফলে অনেক অসহায় পরিবারে খাদ্যের অভাবে দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু রবিবার প্রায় এক হাজার পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

খাদ্য সামগ্রী বিতরনকালে চেয়ারম্যান বলেন, এ সরকারের আমলে কেউ না খেয়ে মরবে না, আপনারা চিন্তা করবেন না। আজ কিছু খাদ্য বিতরণ করা হলো আগামীতে আরও করা হবে।

তিনি বলেন, আপনারা শুধু বাংলাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে ওনি সুস্থ থাকেন আর আপনাদের সেবা দিতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, জয়কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. হাতেম আলী মোল্লা, আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেন, মো. আশিকুজ্জামান হিরন, মো. নুরুজ্জামান জামান, যুবলীগ নেতা মো. মামুন মোল্লা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত