সিলেট-৩ আসনের সাংসদ হিসেবে শপথ হাবিবুর রহমানের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩ এএম

সিলেট-৩ আসনে উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত