কালিহাতী উপজেলা কৃষক দলের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৫ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক হিরো গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। 

কালিহাতী থানা সূত্রে জানা যায়, মোজাম্মেল হক হিরোর বিরুদ্ধে জাতীয় নির্বাচনকালীন সময়ে দায়েরকৃত একটি নাশকতামূলক কর্মকাণ্ডের মামলায় ছিল। দীর্ঘ দিন কালিহাতী থানা পুলিশ তাকে খুঁজছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, একটি নাশকতামূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় মোজাম্মেল হক হিরোকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, কৃষক দলের নেতা মোজাম্মেল হক হিরো ২০১৮ সালের গায়েবি মামলার আসামি। তিনি নিজেও জানতেন না কবে-কোথায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাই তিনি কখনো পলাতক আসামি ছিলেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত