চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ৯৭ জন পজিটিভ শনাক্ত হন। সংক্রমণের হার ৭ দশমিক ১৬ শতাংশ।
আগের দিন সোমবার করোনায় একদিনে ৬ জনের মৃত্যু ও ৬৪ জনের শরীরে সংক্রমণ শনাক্তের তথ্য দেয় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, সোমবার চট্টগ্রামের ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৯৭ জনের মধ্যে শহরের ৫৯ জন এবং ৯ উপজেলার ৩৮ জন।
জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬২ জনে দাঁড়াল। এর মধ্যে শহরের ৭৩ হাজার ১৮২ ও গ্রামের ২৭ হাজার ৭৮০ জন।
চট্টগ্রামে গতকাল করোনায় শহরের একজন ও গ্রামের একজন মারা যান। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৭৬ জন। এতে শহরের ৭০৪ ও গ্রামের ৫৭২ জন।
আরোগ্যলাভ করেছেন ১ হাজার ১০ জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে ৮২ হাজার ৮৪২ জনে উন্নীত হয়েছে।
