চৌদ্দগ্রাম আ. লীগের অর্থ সম্পাদক ইকবালের ইন্তেকাল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইকবাল মজুমদার মঙ্গলবার সকালে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব উপজেলার শুভপুর ইউনিয়নের হালচৌ গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইকবাল মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি।

এছাড়াও শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত