বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত যুবক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩২ পিএম

যশোরের অভয়নগরে ঘরে বসে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে শাপ্পা নামের এক যুবক আহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাপ্পা উপজেলার রাজঘাট গ্রামের বাসিন্দা।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হোসেন হাসান জানান, ঘরে বসে বোমা তৈরি করছিল শাপ্পা। সাড়ে ১২টার দিকে বিস্ফোরণের বিকট শব্দ পায় এলাকাবাসী। বিস্ফোরণে ঘরের টিনের ছাউনি উড়ে যায় ও দেওয়ালে ফাটল ধরেছে।

তিনি আরও জানান, পরিবারের লোকজন ও স্থানীয়রা শাপ্পাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘরের একটি খাটের নিচে পাঁচটি রামদা পাওয়া যায়। এ ছাড়া বোমার অংশ বিশেষ ও বোমা তৈরির আলামত উদ্ধার করা হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া জাহান জানান, বোমার আঘাতে তার চোখ-মুখ মণ্ডলসহ শরীরের সামনের অংশ মারাত্মক জখম হয়েছে। বোমার স্পিন্টারে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত