পায়ে পচন নিয়ে ফুটপাতে পড়ে থাকা অসহায় খোকন এখন অনেকটাই সুস্থ। তার দুবার অপারেশন করা হয়েছে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তার পচন ধরা পা রক্ষা করতে পারেননি। ডান পায়ের পচে যাওয়া অংশটি কেটে ফেলতে হয়েছে।
ফুটপাত থেকে শেরেবাংলা নগর থানার ওসির সহযোগিতায় খোকনকে তুলে এনেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। নিয়মিত খোঁজখবর নিয়েছেন পুনাকের সদস্যরা। তিনি শুধু তার চিকিৎসার ব্যবস্থাই করেননি, পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন। গতকাল মঙ্গলবার হাসপাতাল থেকে রিলিজ দিয়ে গাজীপুরে গিভ অ্যান্ড সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে খোকনকে।
