আর ফোটাবে না ফুল ঢাবির কলাভবনের সেই কৃষ্ণচূড়া গাছ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলা হচ্ছে। ফুলে ফুলে ভরে থাকা গাছটি ছিল অনেকের প্রিয়। কলাভাবনের সৌন্দর্য হিসেবে গাছটিকে জানত সবাই। এখন তা কাটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, মঙ্গলবার রাতে গাছটির ডালপালা কেটে ফেলা হয়েছে। গাছের কাটা অংশ সামনের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গাছটির ৬০ শতাংশ পোকায় কেটে ফেলেছে। ঝুঁকিপূর্ণ মনে করে তারা গাছটি কেটে ফেলছে। নতুন করে আবার গাছ লাগানো হবে।

তবে বন্ধ ক্যাম্পাসে গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈকির আহমেদ বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এ গাছ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করেছে। অথচ কর্তৃপক্ষ গাছগুলো কেটে ফেলছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ধ্বংসের কাজ শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কাটার অপরাধে দায়ীদের শাস্তি হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আরবরি কালচার সেন্টার থেকে যেটা জানতে পেরেছি, গাছটি জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি ছিল কৃষ্ণচূড়া গাছ। এ গাছের শিকড় নরম হয়। জনস্বার্থে গাছটি কাটা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত