গত ১৫ আগস্ট দেশ রূপান্তরে প্রথম পাতায় প্রকাশিত ‘৪৭৮ কোটি টাকা লোপাটের চেষ্টা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দিল আফরোজ বিনতে আছির। প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদটিতে মিথ্যা ও অযৌক্তিক তথ্য এবং আপত্তিকর শব্দ ব্যবহার করে সম্মানহানি করা হয়েছে। প্রতিবেদনটি সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবেদকের বক্তব্য : দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনে উল্লিখিত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করা হয়। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা সম্মানহানির কোনো তথ্য দেওয়া হয়নি।
