চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মাওলানা এয়ার মোহাম্মদ (৪৫) নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বড়উঠান খিলপাড়া আবদুস সবুরের বাড়ির সামনে মিয়া রাস্তায় এ ঘটনা ঘটে। এয়ার মোহাম্মদ স্থানীয় খিলপাড়া বায়তুল ফালাহ গাউছিয়া জামে মসজিদের ইমাম এবং আনোয়ারা উপজেলার জুঁইদ-ী গ্রামের বাসিন্দা।
মসজিদ কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন জানান, ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়াতে বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বন্যহাতির আক্রমণের মুখে পড়েন ইমাম মাওলানা এয়ার মোহাম্মদ। মুসল্লিরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
