চতুর্থ অধ্যায় : অর্থের সময়মূল্য
বহুনির্বাচনী
১. ‘A’ ১ বছর পরে ‘B’ এর কাছে থেকে ১০০ টাকা পাবে। সুদের হার শতকরা ১০ টাকা তাহলে ওই টাকার বর্তমান মূল্য কত হবে?
ক. ৯০.০০ টাকা খ. ৯০.৯১ টাকা
গ. ৯৫.০০ টাকা ঘ. ৯৫.৯১ টাকা
২. একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে?
ক. বাট্টাকরণ
খ. চক্রবৃদ্ধিকরণ
গ. কমিশনিং
ঘ. অনুদান
৩. অর্থের সময়ের মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়?
ক. প্রকৃত অর্থের
খ. সুযোগ ব্যয়ের
গ. মূল্য নির্ধারণের
ঘ. প্রকল্প মূল্যায়ন ব্যয়ের
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব করিম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শতকরা ১০ টাকা হার সুদে ২,০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে জমা করেন।
৪. অনুচ্ছেদ অনুযায়ী স এর মাণ কত হবে?
ক. ১ খ. ২ গ. ৬ ঘ. ১২
৫. জনাব করিম ২ বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবেন?
ক. ২৩৫০ টাকা
খ. ২৪০০ টাকা
গ. ২৪৪০ টাকা
ঘ. ২৪৮০ টাকা
৬. ফিন্যান্সের দৃষ্টিতে কীসের সাথে সাথে অর্থের মূল্যের
পরিবর্তন ঘটে?
ক. দিনের খ. বছরের
গ. মূলধনের ঘ. সময়ের
৭. সুযোগ ব্যয় হলো
ক. উৎসর্গকৃত সম্ভাব্য আয়
খ. উৎসর্গকৃত সম্ভাব্য ব্যয়
গ. সুযোগ গ্রহণের ফলে আয়
ঘ. আর্থিক ব্যয়
৮. সিটি ব্যাংক লিমিটেড শতকরা ৭ টাকা হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে?
ক. ৭.৮৯% খ. ৭.৯৯%
গ. ৮.১৯ % ঘ. ৭.১৯%
৯. বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
ক. i খ. n গ. m ঘ. r
১০. ১২% সুদের হারে ২৫,০০০ টাকা কত বছরে ৫০,০০০ টাকায় পরিণত হবে?
ক. ৬ বছরে খ. ১২ বছরে
গ. ২৪ বছরে ঘ. ৪৮ বছরে
নিচের উদ্দীপকটি পড়ে ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা শতকরা ১০ টাকা হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমাকৃত অর্থ তুলে নেয়।
১১. শাওন কত টাকা পেল?
ক. ১,১০০ টাকা
খ. ১,২০০ টাকা
গ. ১,২১০ টাকা
ঘ. ১,২২০ টাকা
১২. বছরে যদি ১২ বার চক্রবৃদ্ধি হয় তাহলে
i. সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হবে
ii. সুদ আসলের তুলনায় দ্বিগুণ হবে
iii. মেয়াদকে ১২ দ্বারা গুণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়?
ক. বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যৎ আয়ের তুলনা
খ. ভবিষ্যৎ ব্যয়ের সঙ্গে বর্তমান আয়ের তুলনা
গ. সময়ের সঙ্গে আয়ের তুলনা
ঘ. বর্তমানের আয়ের সঙ্গে প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার তুলনা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. জারিফ ন্যাশনাল ব্যাংক লি. এর ৫ বছর মেয়াদি শতকরা ১৫ টাকা হারে ঋণপত্রে ১,০০০ টাকা বিনিয়োগ করলেন।
১৪. মি. জারিফ ৫ বছর পর কত টাকা পাবেন?
ক. ১,৩২২.৫০ টাকা
খ. ২,০১১.৩৬ টাকা
গ. ১,৫২০.৮৮ টাকা
ঘ. ১,৭৪৯.০১ টাকা
১৫. উদ্দীপক অনুযায়ী মি. জারিফের প্রকৃত সুদের হার শতকরা কত?
ক. ১১ খ. ১২
গ. ১৫ ঘ. ২৫
উত্তর
১. খ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. খ ১৫. গ
