কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের সভাপতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নান্টু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান হোসেন।
গতকাল শুক্রবার বিকেলে সংগঠনটির সহসভাপতি অর্জুন দাস শুভ্র এবং সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল কাউসার রুমকি, মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী প্রিন্স মাহমুদ জর্জ এবং মো. মোশাররফ হোসেন।
