মেট্রোরেল প্রকল্পের চুরি যাওয়া সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৮ এএম

রাজধানীর পল্লবী থেকে মেট্রোরেল প্রকল্পের ১ টন ৩৬৫ কেজি মালামাল চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলোÑ দেলোয়ার হোসেন (২৪), দুলাল হোসেন (৩৯), হাসমত ব্যাপারী (৩৪), মো. রবিন (১৮) ও আনোয়ার হোসেন (৩৬)। মেট্রোরেলের বিভিন্ন ধরনের লোহার পাইপ, রড, নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং তিনটি ট্রাক উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।

গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, পল্লবীর বৃন্দাবন থেকে মিরপুর-১০ পর্যন্ত এলাকায় মেট্রোরেল প্রকল্পের নির্মাণ এলাকা থেকে এসব সরঞ্জাম তারা চুরি করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত